মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অচিরেই শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল যুগে। তাই আর বেশিদিন শিক্ষার্থীদের কাগজের বই পড়তে হবে না। অচিরেই কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে তাদের পাঠ দান পদ্ধতির কার্যক্রম শুরু করা হবে।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ও  বৃক্ষরোপণ কার্যক্রম উপলক্ষে নেত্রকোনা শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃৃতা করেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সুব্রত কুমার আদিত্য।
মোস্তাফা জব্বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, বঙ্গবন্ধুর জীবনের আদর্শ অনুসরণ করে কাজ করলেই এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আজ দেশের তারুণ্যের শক্তি হচ্ছে সৃজনশীলতা। ডিজিটাল বাংলাদেশে আজ তাই হচ্ছে।
তিনি বলেন, বাংলা অক্ষরকে কম্পিউটারে আনা বা ডিজিটালে আনা প্রথমেই অনেকেই বিশ্বাস করতে পারেনি। কিন্তু আজ তা বাস্তব। বাংলা ভাষা আজ বিশ্বে ৫ম বৃহত্তম ভাষা হিসাবে স্বীকৃত। আগামী দশ বছর পর এই ভাষা বিশ্বে তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে।
মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বহু আগেই ডিজিটাল যুগে প্রবেশ করেছে। অনেক দেশ থেকে আমরা এই খাতে এগিয়ে রয়েছি।
মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন নতুন ক্যাম্পাস এলাকায় এক লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com