মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আওয়ামী যুবলীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।
এসময় বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট আইনজীবী এড. মামুনুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা। বঙ্গবন্ধু তার পুরোটা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।
প্রার্থনা সভার সভাপতি সুব্রত পাল বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকেই শোষিতের পক্ষে সারাজীবন লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, সুভাষ হাওলাদার,  মোঃ নবী নেওয়াজ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহির  উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com