রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে মালান-পিটারসেন

জানেমান মালান ও কিগান পিটারসেনকে অর্ন্তভুক্ত করে ২০২২-২৩ মৌসুমের জন্য ১৬ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি পেসার ব্যুরান হেনড্রিকস ও উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দারুণ পারফরমেন্স করা দুই ব্যাটার মালান ও পিটারসেন প্রথমবার দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক ঘটে মালানের। পরের বছর ওয়ানডে অভিষেক হয় তার। এরপর ১৫ ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৭৬৩ রান করেন মালান। ১১ টি-টোয়েন্টিতে ২৪১ রান করেছেন তিনি।
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক ঘটে পিটারসেনের। ৫টি টেস্টে ৩২০ রান করেছেন তিনি।
২০২২-২৩ মৌসুমের দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা : তেম্বা বাভুমা, ডিন এলগার, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, কেশব মহারাজ, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, কিগান পিটারসেন, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com