মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২২ সালেই দেশে পরিবর্তনের ঝড় উঠবে: শামসুজ্জামান দুদু

দেশে ২০২২ সালের মধ্যে একটা পরিবর্তনের ঝড় উঠবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সা‌বেক সভাপ‌তি শামসুজ্জামান দুদু।

তিনি ব‌লেন, আমার মনে হয় এ বছরই একটা পরিবর্তনের ঝড় উঠবে। এই ঝড় গণতন্ত্রের স্বপক্ষের, স্বাধীনতার স্বপক্ষের, এই ঝড় ১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল তাদের স্বপক্ষে।

জাতীয় প্রেসক্লা‌বের তফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হ‌লে শ‌নিবার সকালে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দে‌লোয়ার হো‌সেন এবং খ‌্যা‌তিমান আইনজীবী ও রাজনীতিবিদ ব‌্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাছে এই দেশবাসী যে প্রত্যাশা করেছিল তার কিছুই পায়নি। সাড়ে তিন বছরের যে শাসনকাল তার মধ্যে দুটি শব্দ আছে, একটি হলো মজুতদারি। এটা আমাদের শেখ মুজিবুর রহমান বলতেন মজুতদারদের ধ্বংস করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com