মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংবাদপত্র নিয়ন্ত্রণে আইন করা হচ্ছে: ফখরুল

সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে আইন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সাংবাদিকরা যেন সত্য কথা বলতে না পারে, সে জন্যই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন করা হচ্ছে।’

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিল-২০২১ উপলক্ষে শনিবার আয়োজিত সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

‘আওয়ামী লীগ এক যুগে দেশের আত্মাকে ভাগ করে দিয়েছে’ উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাঁচতে হলে এদেরকে সরাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এ সরকারকে সরাতে হলে অবশ্যই ঐক্য তৈরি করতে হবে। আমরা জাতীয়ভাবে চেষ্টা করছি- এ সরকারকে সরাতে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com