মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি যতই ঘণ্টা বাজায়, জনগণ ততই আওয়ামী লীগের পক্ষ নেয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয় । তিনি আজ  পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে, এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, ততই জনগণ আমাদের পক্ষ নিয়েছে।’
‘বিএনপি নেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজান, কিন্তু তাদের সেই ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’ মন্ত্রী  বলেন, ‘বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম যে ধরণের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।’
পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন,  আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, ব আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com