শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর মাস্টার, লস্করসহ যারা জাহাজটি চালাচ্ছিলেন তাদের অবহেলায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নৌ পুলিশের এসপির কার্যালয়ে রূপসী-৯ কার্গো জাহাজের প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী ও দ্বিতীয় শ্রেণির মাস্টার নূরুল আলম লঞ্চডুবির বর্ণনা দেন।
তারা বলেন, চলাচলের সময় ২ জন শ্রমিকের (লস্কর) কার্গো জাহাজের সামনে দাঁড়িয়ে থাকার নিয়ম আছে। অন্তত একজনকে অবশ্যই থাকতে হবে। তারা জাহাজের সামনে থাকা নৌযান সম্পর্কে মাস্টারকে জানাবেন। কিন্তু ‘এমভি রূপসী-৯’ কার্গো জাহাজে সামনে দায়িত্বপ্রাপ্ত লস্করদের একজনও ছিলেন না। এ কারণেই ছোট লঞ্চটিকে ধাক্কা দেয় এমভি রূপসী-৯।
এসময় ২ মাস্টারের উদ্দেশে নারায়নগঞ্জ জেলা নৌ পুলিশের এসপি মিনা মাহমুদ বলেন, ‘এখানে আপনারা দায়িত্বে অবহেলা করেছেন। লস্কর না থাকার ব্যাপারটা আপনাদের দেখা উচিত ছিল।