রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শুধু দেশে নয়, দাম বেড়েছে অনেক দেশেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ৯০ ভাগ ভোগ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। তবে রমজানের আগে ও পরে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নাই। পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুত রয়েছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ ।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও পৌঁছান বাণিজ্যমন্ত্রী। সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।