রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

এবার বিশ্বের ৩ নম্বর দাবাড়ুকে হারিয়েছে প্রজ্ঞানন্দ

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছিল ভারতের ১৬ বছর বয়সী রমেশ প্রজ্ঞানন্দ। এবার বিশ্বের ৩ নম্বর দাবাড়ু চীনের ডিং লিরেনকে হারাল সে।

চ্যারি়টি কাপ র‌্যাপিড দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে এই কীর্তি গড়েছে প্রজ্ঞানন্দ। কাকতালীয়ভাবে কার্লসেনকেও প্রতিযোগিতার অষ্টম রাউন্ডেই হারিয়েছিল সে।

৪২তম চালে বড় ভুল করে বসেন লিরেন। প্রতিপক্ষের সেই ভুলকে কাজে লাগায় প্রজ্ঞানন্দ। সে কারণে আর কিছু করার ছিল না চীনা প্রতিযোগীর। ৪৯ চালে হার মানেন তিনি।

লিরেনকে হারালেও তার আগে পোল্যান্ডের ডুডার কাছে হেরে যায় প্রজ্ঞানন্দ। কানাডার এরিক হ্যানসেনকে হারিয়ে ও ভারতীয় পি হরিকৃষ্ণর সঙ্গে ড্র করে অষ্টম রাউন্ডের শেষে ছয় নম্বরে রয়েছে ভারতীয় এই দাবাড়ু। প্রতিযোগিতায় এখনো সাত রাউন্ড বাকি রয়েছে।

প্রজ্ঞানন্দ তালিকায় উন্নতি করলেও পিছিয়ে গেছেন বিদিত গুজরাতি। এক দিনে চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গেছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি বিদিত। দু’টি হেরেছেন। দু’টি ড্র করেছেন।

অন্য দিকে হরিকৃষ্ণ চীনের লেই তিংজিয়ের কাছে হেরে যাওয়ার পর তিনটি ম্যাচ ড্র করেছেন। দ্বাদশ স্থানে রয়েছেন তিনি।
সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com