রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় এক মাস হলো। রাশিয়ার নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক ক্রেমলিনের সমালোচনা করে ইউক্রেনীয়দের পক্ষ নিয়েছেন।
ইউক্রেনীয় শরণার্থীদের জন্য ত্রাণ তহবিল বাড়াতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক দান করার প্রতিশ্রুতিও দিয়েছেন দিমিত্রি মুরাতভ।
গতকাল স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত একটি লেখায় তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসনের কারণে এক কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে।