রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

মারিউপোলে এখনো প্রায় এক লাখ লোক আটকা: জেলেনস্কি

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আজকের তথ্যমতে, শহরে এখনো অমানবিক পরিবেশে প্রায় এক লাখ রয়ে গেছে। তাদের জন্য কোনো খাদ্য, পানি ও মেডিসিন নেই। অবিরাম গোলাগুলি ও বোমাবর্ষণের মধ্যে মানবেতর জীবনযাপন করছে লোকগুলো।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সব ধরনের বাধা সত্ত্বেও মঙ্গলবার মারিউপোল থেকে ৭ হাজার ২৬ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। গত দুই সপ্তাহে ইউক্রেন এক লাখেরও বেশি মানবিক সহায়তা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com