রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিএসসিসি’র ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তিনটি ওয়ার্ডে আজ প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ করা হয়েছে। ডিএসসিসি’র ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের ১৮০ জন মহিলা প্রত্যেকে ১০ হাজার টাকা করে এই অনুদানের অর্থ পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ ডেমরার রানীমহল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্যবসায়িক মঞ্জুরির অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় প্রকৃত ঢাকাবাসী নয়, এমনকি ঢাকার ভোটারও নয়, এমন অনেককেই তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। যারা এখানে স্থায়ী বসবাস করেন এবং এলাকার ভোটার শুধু তাদেরকেই প্রকল্পের উপকারভোগী হিসেবে আমরা দেখতে চাই। সেটি নিশ্চিত করতে এই কার্যক্রমে আমরা কাউন্সিলরদেরকে সম্পৃক্ত করেছি।
প্রকল্পের একটি পয়সাও যেন ঢাকার বাইরে যেতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, দেশের বিভিন্ন গ্রামে অথবা ঢাকার বাইরে শহরে বসবাসকারিদের জন্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তারা এই প্রকল্পের মাধ্যমে জীবনমান উন্নয়নে সুবিধা পচ্ছেন। এই একটি প্রকল্পই শুধু ঢাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে। এ জন্য শুধূ ঢাকার ভোটাদের জন্য এই প্রকল্পের অর্থ ব্যয় করা হবে।
এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগের ফুল মার্কেট, বাসাবো বৌদ্ধ মন্দির হতে কালি বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, নন্দীপাড়া-কদমতলা খাল পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক,  সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের  কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com