মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক তাসকিন আহমেদ। প্রায় হারিয়ে যেতে বসা এই পেসার কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার দুর্দান্ত রূপে ফিরে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার আগে বলে গিয়েছিলেন, সেখানে গিয়ে ম্যাচ জেতানোর নায়ক হতে চান। গতকাল শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ তো জিতিয়েছেনই, সেইসঙ্গে হয়েছেন সিরিজসেরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৪.০০ গড়ে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। একইসঙ্গে ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার পেয়ে তাসকিন উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমি খুব খুশি ও গর্বও অনুভব করছি। দক্ষিণ আফ্রিকায় আমরা এই প্রথম সিরিজ জিতলাম। এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হলাম। আমি খুব গর্বিত ও খুশি। ‘