মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি মেডেলিন অলব্রাইটের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মেডেলিন অলব্রাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে, ১৯৯৯ সালে কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তা প্রশংসনীয়।