মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অনাগত সন্তানের অপেক্ষায় ভারতী সিং

সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া। নতুন অতিথির অপেক্ষায় এখন দিন গুনছেন এই তারকা দম্পতি। এরই মধ্যে একটি ম্যাটারনিটি শুটে অংশ নিলেন ভারতী।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতী সিং।

ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভারতীর শেয়ার করা ছবিগুলোতে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছবি তুলেছেন তিনি। এই ফটোশুটে নিজের বেবি বাম্প শো করেছেন ভারতী। তার এই ছবি দেখে নেটিজেনদের একাংশ ‘সুন্দর মা’ বলে অভিহিত করেছেন ভারতী সিংকে।

শুটে যে গাউন পরেছিলেন ভারতী সেটি কোয়েম্বাটুরের একটি দোকান থেকে ডিজাইন করা হয়েছিল। সেই নামি দোকানের ওয়েবসাইটে এই গাউনের দাম ১২,৫০০ টাকা।

২০১৭ সালে বিয়ে করেন হার্ষ এবং ভারতী। গত ডিসেম্বরে ভাংড়া নেচে অভিনব এক ভিডিও প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়েছিলেন এই কমেডিয়ান। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে এপ্রিলেই তাদের সংসারে নতুন অতিথির আগমন হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com