মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে প্রথম ওয়ান ডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজ জিতেছে সফরকারী বাংলাদেশ, সিরিজ ২-১ ব্যবধানে।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য সংশ্লিষ্ট সকল খেলোয়াড়, জাতীয় ক্রিকেট দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে এবং তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।  তবে, দ্বিতীয় ওয়ানডে খেলায় বাংলাদেশ সাত উইকেটে পরাজিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com