রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয়পুরহাটে লক্ষ্যমাত্রার অতিরিক্ত গমের চাষ, বাম্পার ফলনের আশা

কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি ২০২১-২০২২ অর্থ বছরে  লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে গমের চাষ হয়েছে। বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র  জানায়,  বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।  চলতি ২০২১-২০২২ অর্থ বছরে  ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধাণন করা হলেও চাষ হয়েছে ২ হাজার ৩৮৬ হেক্টও জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ হেক্টর অতিরিক্ত। এতে গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৪০০ মেট্রিক টন গম।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, জেলায় ২০২১-২২ রবি মৌসুমে ২ হাজার ৩ শ ৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও গমের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।  বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের  ফসল উৎপাদনে  নানা কর্মসূিচ বাস্তবায়ন করায় জেলায় বিভিন্ন ফসলের  উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে  গম চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানসহ নানা সহযোগিতা করা হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উত্তম ও আবহাওয়া উপযোগী  এবং বাজারে গমের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে  বলে  জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com