মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইএফপিআরআইয়ের ভার্চুয়াল আলোচনা কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইএফপিআরআইয়ের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।
তিনি বলেন, কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। ফলে গৃহস্থালী থেকে শুরু করে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সিদ্ধান্  গ্রহণ প্রক্রিয়ায় অংশ গ্রহণের সক্ষমতা বেড়েছে।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই)-এর উদ্যোগে আয়োজিত ‘ইউএন কমিটি অন দ্যা স্ট্যাটাস অফ উইমেন টু সেলিব্রেট টেন্থ ইয়ার অফ দ্যা উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচার ইন্ডেক্স’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আজ এসব কথা বলেন
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রণালয় অনেক আগেই লিঙ্গ সমতা, কৃষি ও পুষ্টির মাঝে সমন্বয় সাধনের জন্য ‘এঞ্জেল’ পাইলট প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির মাধ্যমে স্বামী ও স্ত্রীকে সমানভাবে কৃষি প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে নারী-পুরুষদের সমানভাবে কৃষিকাজে অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়েছে।
স্পিকার বলেন, নারীর প্রতি সহিংসতা , প্রতিটি ক্ষেত্রে নারীর জন্য সমতাভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দূর করে তাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি দেশে লিঙ্গসমতাভিত্তিক নীতি ও আইন প্রণয়ন জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com