মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভি পুতিন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
ভøাদিমির পুতিন আজ প্রেরিত  এক বার্তায় বলেন, ‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের উপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক  গড়ে উঠেছে।’
দুই দেশের মধ্যকার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে পুতিন বলেন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে  আমি দৃঢ়ভাবে  বিশ্বাস করি।
তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com