মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোমেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়্যাং য়িই  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকায় চীনের দূতাবাসসূত্রে বলা হয়, য়িই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এক চিঠিতে লিখেছেন, ‘আমি নতুন ফল অর্জনের লক্ষ্যে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে আমাদের দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে আপনার সাথে কাজ করতে আগ্রহী।’ চিঠিতে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী গতি বজায় রেখেছে, জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীন বাংলাদেশের অর্জন ও সাফল্য দেখে আনন্দিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com