মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সৃজনশীলতা বিশ্বব্যাপী তুলে ধরতে হবে : টেলিযোাগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের হস্তশিল্প বিশেষ করে মসলিন, খদ্দর, তাঁত, হাতের কাজ, মৃৎ ও কাসার শিল্প কিংবা জামদানি পৃথিবীতে বাঙালির সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের আবহমান সংস্কৃতিসহ সাধারণ মানুষের সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে’ উল্লেখ করে তিনি বলেন,এ ব্যাপারে বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর শাহবাগে কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প  আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী ‘সৃজনশীল থাই্ল্যান্ড’ কর্মসূচির দৃষ্টান্ত তুলে ধরে বলেন,‘আমরা চাই  আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির মিশ্রনে উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে অভিযাত্রা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পঞ্চম শিল্প বিপ্লবে নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। উন্নত, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। মন্ত্রী ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প কিংবা হস্তশিল্পকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়ার সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে কারিকা বাংলাদেশ’র জাতীয় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন, যা ‘আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির বিকাশে তার অসীম পৃষ্ঠপোষকতার এক অনন্য দৃষ্টান্ত।
টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন্য কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডকে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন,বঙ্গবন্ধু সমবায়ের উপর গুরুত্ব দিয়েছেন। আপনারা সমবায়ের ভিত্তিতে কাজ করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিন। তিনি বলেন,বঙ্গবন্ধুর স্মৃতিধন্য প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে হবে, একে ধ্বংস হতে দেয়া যাবে না। ‘আপনাদের প্রসারে সম্ভাব্য যেকোন সহায়তা করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো’ বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয়  ব্যক্ত করেন।
এর আগে মোস্তাফা জব্বার ফিতা কেটে  কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প  আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান জরিনা সাইদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিভিন্ন স্টল ঘুরে দেখার সময় মন্ত্রী  পণ্যের গুণগতমান , ডিজাইন ও  ব্যবস্থাপনার ভূয়শী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com