মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ এর আজীবন সম্মাননা পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শুরু হয় এবারের আসরের পুরস্কার প্রদান। পুরস্কার দেওয়ার আগে তাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তবে আনোয়ারা অসুস্থ থাকায় তার পক্ষে পুরস্কার নেন তার মেয়ে মুক্তি।