মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন কারণ ছাড়াই এ বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ।’
তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অপরাধীদের রক্ষা করে ও তাদের দেশে আশ্রয় দেয় এবং কোন প্রকার অপরাধ ছাড়াই আমাদের দেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই তাদের চরিত্র। কাজেই তাদের ব্যাপারে এ ছাড়া আমি আর কি বলতে পারি।’
প্রধানমন্ত্রী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন।
র‌্যাব আজ সকালে রাজধানীতে এ বাহিনীর সদরদপ্তরে লে. কর্ণেল আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

র‌্যাবের ১৫ ব্যাটালিয়নের প্রত্যেকটি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়।
প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে র‌্যাব ২, ১০, ১৩ ও ১৪’র ব্যাটালিয়ন সদরদপ্তর, র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল, ‘মুজিব কর্ণার’ সম্বলিত র‌্যাব হেরিটেজ মিউজিয়াম উদ্বোধন করেন। তিনি র‌্যাব-৩ ব্যাটালিয়ন সদরদপ্তরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত খুনিদের আশ্রয় এবং তাদের নাগরিকত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুর সঙ্গে নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে সে সব খুনিদের ফেরত পাঠাতে তাঁর সরকার যুক্তরাষ্টের বিচার বিভাগের কাছে বার বার আবেদন জানিয়েছে।
তিনি বলেন, তাদেরকে ফেরত পাঠানোর পরিবর্তে তাদের দেশে তারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে।
সরকার প্রধান বলেন, তাঁর সরকার কোন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকলে যে কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার সদস্য, র‌্যাব বা পুলিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, কিন্তুু এটা অত্যন্ত দুঃখজনক যে তাদের কোন বাহিনী অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলেও তাদের বাহিনীর বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করে না। আবার তারাই কোন কারণ ছাড়াই আমাদের কিছু র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
যুক্তরাষ্ট্রে গুলি করে এক শিশুকে এবং বুটের পাড়া দিয়ে এক ব্যক্তিকে হত্যা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আইন শৃংখলা বজায় রাখার নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে কোন সদস্য অপরাধ করলেও তাদের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনা।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে যে কেউ অপরাধ করলে তার ব্যবস্থা নেয়া হয়।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি জানেন না কি কারণে তারা হলি আর্টিসান ক্যাফে হামলাসহ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাবের সফলতায় কেন যুক্তরাষ্ট্র কষ্ট পেল।
তিনি বলেন, লজ্জাজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষ দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com