রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট।
গতকাল রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এছাড়া সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পি.এইচ.ডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, কর্পোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা করা হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com