শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বামজোটের হরতালে স্বাভাবিক বন্দর নগরী

বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে পুরোপুরি স্বাভাবিক বন্দর নগরী চট্রগ্রাম। অন্যন্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম বন্দর, কাস্টমসসহ সকল সরকারি- বেসরকারি সংস্থা, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে বাম জোট ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল আহ্বান করে। কিন্তু আজ সকাল থেকে তাদের এ হরতালে সাধারণ মানুষের নূন্যতম সাড়া মেলেনি। সকাল ৮ টায় বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, আগ্রাবাদ, জামাল খান এলাকা ঘুরে কোথাও হরতাল সমর্থকদের কোনো পিকেটিং চোখে পড়েনি। হরতালকারীদের ঠেকাতে কোথাও অতিরিক্ত কোনো পুলিশের তৎপরতা দেখা যায়নি।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্র জানিয়েছে, হরতালের কোনো প্রভাব এ দুই প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতিবাচক কোনো প্রভাব ফেলতে পারেনি। বন্দরে পণ্য ওঠানামাসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরেও বিমান চলাচলে বিঘœ ঘটেনি। নির্ধারিত সময়েই সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চট্টগ্রাম বিমানবন্দর ছেড়েছে ও অবতরণ করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সকালের দিকে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রিজার্ভ ফোর্সকে সতর্ক রাখা হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সকল শঙ্কা কেটে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com