শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে পুলিশের লাঠিচার্জ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে।

সোমবার সকালে হরতালের সমর্থনে মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর চাষাঢ়ায় আসলে এতে বাধা দেয় পুলিশ।

সেখানে পুলিশের সাথে নেতা-কর্মীরা তর্কে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে। পরে নেতাকর্মীরা পুলিশকে শান্ত করে ফের মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, হরতালকারীরা মিছিল করেছে, তারা যেন কোনো বিশৃঙ্খলা না করে এবং জানমালের ক্ষতি না করে সে জন্য পুলিশ তাদের সতর্ক করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com