রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
রাশিয়ার কেউ ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ পিবিএস’কে এ কথা বলেন। খবর তাস’র।
ইউক্রেন সংঘাতে তৃতীয় কোন পক্ষ জড়ালে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন -তার আগের দেয়া বিবৃতিতে তিনি এমন পরামর্শ দিয়েছিলেন কিনা সাক্ষাতকারে সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ বলেন, ‘না’ ‘আমি তা মনে করি না। তবে তিনি জোর দিয়ে কোন ধরনের হস্তক্ষেপ না করার কথা বলেন। আর যদি তা করা হয়, তাহলে তা প্রতিহত করতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। আর যারা তা করতে আসবে তাদের সকলকে চরম মূল্য দিতে হবে।’
সাক্ষাতকারে ক্রেমলিন মুখপাত্র রাশিয়ার পক্ষে এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা নাকচ করে দেন। তিনি বলেন, ‘কেউ পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছে না, এমন কি কেউ এটি ধারণার মধ্যেই আনছেন না।’