মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিরপুরে আবার কনসার্ট শুরু, পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট শুরু হয়েছে আবার। বৃষ্টিতে থেমে যাওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) রাতে আবার কনসার্ট শুরু হয়।

এরই মধ্যে সন্ধ্যায় শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়।

এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতির সময় শুরু হয় বৃষ্টি। একটানা ৩৮ মিনিট পর বৃষ্টি থামলে কনসার্ট আবার চালু হয়।

মাগরিবের নামাজের বিরতির পর মঞ্চে ওঠার কথা ছিল অস্কারজয়ী এ আর রহমানের। ভারতের সংগীতশিল্পীর গান শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। প্রায় ১৫ হাজার দর্শক মাঠ ও গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করছেন। মাঠে থাকা দর্শকরা বৃষ্টির জন্য অবস্থান নেন গ্যালারিতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এ আর রহমান বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com