মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
করোনার বাধা পেরিয়ে স্বরূপে ফিরেছে বিশ^ চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মান অস্কার। গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় লালগালিচা মাড়িয়ে বিখ্যাত ডলবি থিয়েটারে ভিড় করেন হলিউডের বিখ্যাত তারকারা। এবারের আসরে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার সিনেমা ‘ডুন’-এর জয়জয়কার। তবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে সিয়ান হেডারের ‘কোডা’। হলিউড সুপারস্টার উইল স্মিথ অবশেষে বাগিয়ে নিলেন অস্কার। তবে সব ছাপিয়ে স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় উপস্থাপককে মঞ্চেই এই অভিনেতার থাপ্পড়ের বিষয়টি উঠে এসেছে লাইমলাইটে। ৯৪তম অস্কারের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। তিন বছর পর এবার অস্কার ফিরে পেল সঞ্চালক। এবার সঞ্চালনার দায়িত্ব পালন করেন তিন নারী ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার আর রেজিনা হল।