রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
আর্জেন্টিনা ফুটলব দল যেন হারতেই ভুলে গেছে! ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে এক হাজারটি দিন, আর্জেন্টিনাও খেলে ফেলেছে ৩১টি ম্যাচ। তবে এই ৩১ ম্যাচে কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে।