সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সরকারবিরোধী রাজনৈতিক দলের বৃহৎ ঐক্য গড়তে বিএনপির কর্মপ্রক্রিয়া নিয়ে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে অস্পষ্টতা আছে। নতুন জোট কাঠামো কিংবা রূপরেখার বিষয়ে কোনো ধারণা এখনো পায়নি শরিকরা।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি ঐক্য তৈরির চেষ্টা করলেও তাদের আরেক ‘নির্বাচনী জোট’ জাতীয় ঐক্যফ্রন্ট আছে ভিন্নপথে। বাম দলগুলের সমন্বয়ে আলাদা জোট গঠন করে জাতীয় সরকারের দাবিতে সোচ্চার হতে চায় তারা।