শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম করোনা শূন্য

চট্টগ্রাম করোনাশূন্য। নগরী ও ১৫ উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। ফলে প্রায় চার মাস পর করোনার সংক্রমণহীন একটি দিন পার হলো।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বুধবার চট্টগ্রামের ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন কোনো শনাক্ত না থাকায় জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯০ও গ্রামের ৩৪ হাজার ৫৩৬ জন। করোনায় মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com