রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি ব্রিটিশ মন্ত্রী ও এমপিদের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের দেয়া কূটনৈতিক সংবর্ধনায় ব্রিটিশ মন্ত্রী ও সিনিয়র সংসদ সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, গণতন্ত্র ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন। আজ ঢাকায়  প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞতিতে একথা বলা হয়।
ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের পাশে লন্ডনের ঐতিহ্যবাহী মেথডিস্ট চার্চ কনভেনশন সেন্টারের গ্রেট হলে সোমবার আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ও কেবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন এমপি প্রধান অতিথি এবং ব্রিটিশ ফরেন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জেরেমি কুইন এমপি এবং লন্ডন ও ক্ষুদ্র ব্যবসা, ভোক্তা ও শ্রম বাজার বিষয়ক মন্ত্রী পল স্কালি এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্যাডো ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি এমপি, লেবার পার্টির নেতা স্যাম টেরি এমপি এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এমএসপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com