রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ককে ‘নতুন যুগে’ এবং ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুত বেইজিং। ওয়াং বলেন, চীন ও রাশিয়া একসঙ্গে নতুন আন্তর্জাতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। সেখানেই ঠিক হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানো হবে এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই দেশ একসুরে কথা বলবে। দুই দেশের পক্ষ থেকে সেই ঘোষণাও দেয়া হয়েছে।
অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন দুই দেশই ‘আধিপত্যবাদ এবং শক্তি প্রয়োগের রাজনীতির’ বিরোধী এবং ‘জাতিসংঘের মূলনীতি’ ধারণ করে।
লাভরভ বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তেজনা কমাতে ‘প্রতিশ্রুতি-বদ্ধ’ এবং মস্কো শান্তি আলোচনা অব্যাহত রাখবে এবং সেই সঙ্গে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ’ রাখবে।