রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সমুদ্রপথে বিদেশ থেকে এলপিজি পরিবহনকারী মাদার ভেসেল, বাংলাদেশের পতাকাবাহী বসুন্ধরা এলপিজি চ্যালেঞ্জার মাত্র দুই বছরে শততম শিপ টু শিপ স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করেছে। এলপিজি পরিবহন এবং জাহাজ থেকে জাহাজে স্থানান্তর কার্যক্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কাজটিই আন্তর্জাতিক মান বজায় রেখে দুই বছরে শতবার সুসম্পন্ন করার গৌরব অর্জন করল বসুন্ধরা গ্রুপ। চলতি বছরের শুরুর দিকে এই গৌরব অর্জনের পর এখন নতুন মাইলফলক স্পর্শের দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।