শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝপাড়া জামে মসজিদের জমি জোরপূর্বক দখল করে ঘর নিমার্ণের অভিযোগ উঠেছে একই গ্রামের খাজের আলির ছেলে সামসুল (৫০) মৃত দিদার আলির ছেলে সুলতানের (৬০) বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের ভবন নির্মান কাজ। সোমবার (২৮মার্চ)জমির বিরোধ নিস্পতিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি), সদর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলিসহ গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুক্তারপুর মাঝের পাড়া জামে মসজিদে ভবনের নির্মাণ কাজ শুরু হয়।