রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালানোর চেষ্টার পর শুক্রবার রাজধানী কলম্ব জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশটির ২ কোটি ২০ লাখ লোক নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট এবং চড়া মূল্যের সম্মুখীন হচ্ছে। দেশটি বিশাল ঋণের চাপে পড়েছে।
বৃহস্পতিবার রাতের অস্থিরতার পর পুলিশ কলম্বোয় ৪৫ জনকে আটক করেছে। এদের একজন গুরুতর আহত।
রাতে জারি করা কারফিউ শুক্রবার ভোরে প্রত্যাহার করা হয়েছে, তবে শহরের চারপাশে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট গোটাবায়ার বাসভবনের দিকের সড়কে গতরাতের হামলায় পুড়ে যাওয়া একটি বাস এখনো রাস্তা বন্ধ করে রেখেছে।
বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা রাজধানীর প্রধান সড়কে ব্যারিকেড দিতে টায়ারে আগুণ দেয়। রাজাপাকসের পদত্যাগের দাবিতে অজ্ঞাত শতশত লোক সামাজিক মাধ্যম কর্মী তার বাসভবনের দিকে বিক্ষোভ করে। এ সময় তারা দ’ুটি সামরিক বাস এবং পুলিশের একটি জিপ জ্বালিয়ে দেয় এবং বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।