শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত॥ আহত ৬

জেলার কালিহাতীতে আজ সকালে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলো- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও ইজিবাইক চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের রীনা  বেগম (৩০)।
আহতরা হলো- কালিহাতী পৌরসভার চামুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইদ্রিস (৫০), উত্তরবঙ্গের রৌমারী গ্রামের আওয়ালের মেয়ে লতা (৪০), লালমনিরহাটের নীলকান্দের ছেলে ভবেন (৫০), তার স্ত্রী গীতা রানী (৪০), একই এলাকার আনেশ্বরের মেয়ে তাপসী (৬) ও আফসার আলীর ছেলে মিলন।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী শহরের আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com