রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

রুশ সৈন্যরা চেরনোবিল ছেড়েছে: ইউক্রেন

কিয়েভের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, কয়েক সপ্তাহ দখলের পর মঙ্গলবার রাশিয়ান সৈন্যরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছে।
চেরনোবিলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এলাকার দায়িত্বরত ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এক ফেসবুক পোস্টে জানিয়েছে, “চেরনোবিল পারমাণবিক বিদ্যুত কেন্দ্র এলাকায় আর কোন বহিরাগত নেই।”
আগের দিন রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোএটম বলেছে, রাশিয়ান সৈন্যরা স্টেশন এবং পারমাণবিক দূষণ এলাকা ছেড়ে যেতে শুরু করেছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে তারা এই এলাকা দখল করে রেখেছিল।
এনারগোএটম এক টেলিগ্রামে জানায়, “আজ সকালে আক্রমনকারীরা পারমাণবিক বিদ্যুত  কেন্দ্র এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।”
এতে বলা হয়, রাশিয়ান সৈন্যরা “দুটি কলামে বেলারুশের সাথে ইউক্রেনীয় সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে” এবং “স্বল্প সংখ্যক” রাশিয়ান সৈন্য স্টেশনে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com