রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

৩২ জাতির বিশ্বকাপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করল ২৯টি দল

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপ ফুটবলের ড্র। ইতোমধ্যে শেষ হয়েছে বছাইপর্ব ও প্লে অফের অধিকাংশ ম্যাচ। তবে প্লে অফের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী জুনে। ৩২ দেশের  টুর্নামেন্টে ওই তিন ম্যাচের বিজয়ী দল ছাড়া বাকী ২৯টি দল চূড়ান্ত হয়ে গেছে গতকাল।
বিশ্বকাপের টিকিট পাওয়া ২৯ দলের তালিকা নিচে দেয়া হলো:
ইউরোপ: জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল ও পোল্যান্ড।
দক্ষিন আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে।
এশিয়া: কাতার (স্বাগতিক), ইরান, দক্ষিন কোরিয়া, জাপান ও সৌদি আরব।
আফ্রিকা: গানা, সেনেগাল, তিউনিশিয়া, মরক্কো ও ক্যামেরুন।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল: কানাডা, মেক্সিকো ও যুক্তরাস্ট্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com