রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
বিশ্বকাপের বছাইয়ে ব্যর্থতার পর মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রকাশিত এক ভিডিওতে সালাহ বলেছেন, ‘আমার দলে থাকা বা না থাকায় কিইবা আসে যায়’। যদিও জাতীয় দল নিয়ে নিজের গর্ববোধের কথা জানিয়েছেন তিনি।
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে সেনেগালের কাছে টাইব্রেকারে হেরে যায় ফারাওরা। ফলে বঞ্চিত হয় কাতার বিশ্বকাপে অংশগ্রহন থেকে।
ভিডিওতে দেখা যায়, পরাজিত হওয়ার পর লকার রুমে সালাহ তার সতীর্থদের উদ্দেশ্যে বলছেন,‘ গতকাল (ম্যাচের আগে) আমি খেলোয়াড়দের বলেছিলাম এই দলটির সঙ্গে খেলতে পেরে আমি গর্ববোধ করি। তারাও আমার সঙ্গে সোরাটাই খেলেছে। এর বেশী কিছু বলার নেই। তবে আমি এখানে থাকি বা না থাকি, আপনাদের সঙ্গে খেলার সময় সম্মানবোধ করি।