সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রমজানে ক্লাসের সময় কমলো

আপাতত রমজানে ক্লাসের সময় কমানো হলো বলে জানালেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে পুরো রমজানে শ্রেণিকক্ষ কতদিন খোলা থাকবে, তা এখনই জানাননি তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এটি পরে জানানো হবে।

বাংলা একাডেমিতে ইতিহাসবিদদের সংগঠন আয়োজিত অনুষ্ঠান, ইতিহাস সম্মেলনে একথা বলেন দীপু মনি। এসময় তিনি বলেন, করোনায় ২ বছরে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে রোজায় ক্লাশ নিতে বাধ্য হচ্ছি। এখন ক্লাস না নিলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা বিপদে পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ১২ মাসের শিক্ষা কার্যক্রম ৯ মাসে নিয়ে আসার অংশ হিসেবেই এটি করা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, সেক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের মধ্যে থাকি। তিনি বলেন, হয়তো একই সময় পর্যন্ত রমজানে ক্লাস চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com