শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ঘণ্টায় প্রায় ৮০ জন রোগী ডায়রিয়ার সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে মহাখালীর আইসিডিডিআরবি তে

শুক্রবার (১ এপ্রিল) বেলা বারোটা পর্যন্ত একদিনে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৫৮৫ জন। সকালে আইসিডিডিআরবিতে গিয়ে দেখা যায় লোকে লোকারণ্য পুরো হাসপাতাল কম্পাউন্ড। সব রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ডায়রিয়া এবং কলেরার লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন এসব রোগীরা। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু এবং বয়স্কদের হার সবচেয়ে বেশি।

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, মোহাম্মদপুর, উত্তরখান, দক্ষিনখান, মুগদা, কেরানীগঞ্জ এই সমস্ত এলাকা থেকে আগত রোগীর সংখ্যা বেশি।

চিকিৎসকরা জানিয়েছেন, গ্রীষ্মকালের গরমের শুরুতে বরাবরের মতই ডায়রিয়া এবং কলেরার রোগী বেশি ভর্তি হয় হাসপাতালে। তবে অন্যান্য বারের তুলনায় এবার রোগীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন তারা। ডায়রিয়া ও কলেরা জাতীয় রোগ থেকে নিরাপদ থাকতে পানি ও খাবার গ্রহণের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com