মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪ কোটি রুপি প্রতারণার শিকার ভারতীয় অভিনেত্রী, থানায় মামলা

স্বল্প সময়ের পরিচয়েই বিশ্বাস। এরপর সেই ব্যক্তির প্রতিষ্ঠানে কয়েক কোটি রুপির বিনিয়োগ, অবশেষে প্রতারণা। ভারতীয় অভিনেত্রী রিমি সেন এভাবেই খুইয়েছেন ৪ কোটি ১৪ রাখ টাকা। পরে প্রতারিত হয়ে থানায় মামলা করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশের কাছে অভিনেত্রীর অভিযোগ, তিন বছর আগে মুম্বাইয়ের এক জিমে তার সঙ্গে রৌণক যতীন নামের এক ব্যবসায়ীর পরিচয় হয়। এর কিছুদিন পর রৌণক রিমিকে তার একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেন। প্রতিশ্রুতি দেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভ আসবে সেই বিনিয়োগে। নিজের প্রযোজনা সংস্থার টাকায় ওই বিনিয়োগ করেন হাঙ্গামা ছবির ওই অভিনেত্রী। তার অভিযোগ, লাভের কোনো টাকাই পাননি তিনি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও।

রিমি বলেন, অনেক চাপাচাপির পর মাত্র তিন লাখ রুপি ফেরত পার তিনি। প্রতিশ্রুতি মতো টাকা না পেয়ে চুক্তির অংশ হিসেবে সিকিউরিটি বাবদ রৌণকের দেয়া সাড়ে তিন কোটি টাকার চেকটি ভাঙাতে যান। তখন জানা যায়, সেই অ্যাকাউন্টটি বন্ধ করা আছে। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অবশেষে মঙ্গলবার (২৯ মার্চ) পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com