সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারণে বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে। অনেক উন্নত দেশের মানুষকে করোনার ভ্যাকসিন টাকা দিয়ে নিতে হয়েছে, আর বাংলাদেশের মানুষ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছেন।
আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, খেলাধুলা শিশুদের মনকে সতেজ করে তোলে। পড়ালেখার পাশাপাশি তাই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নিতে হবে। এতে মাদক থেকেও মুক্ত থাকবে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com