সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা।
তিনি বলেন, ‘যে কোনো বিষয়ে বিএনপি নেতিবাচক প্রচারনা চালায়। তাদের এই নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারতো। তেরো বছরে দেশ যতটা এগিয়েছে তার চাইতেও বহুদূর যেতে পারতো।’
আজ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ধন্দিবাজার চরকামালদি এলাকায় ‘আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’ এর নারায়ণগঞ্জ ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী একথা বলেন।