রবিবার, ১২ Jul ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
মসজিদের বাইরে থেকে লাউডস্পিকার সরিয়ে নিতে হবে। সেই কাজটা না করলে বাজানো হবে হনুমান চালিশা। মহারাষ্ট্র সরকারকে এমনই ‘হুঁশিয়ারি’ দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) প্রধান রাজ ঠাকরে।
হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার মুম্বাইয়ের শিবাজি পার্কে মারাঠি নববর্ষের অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাজ বলেন, ‘মসজিদের বাইরে লাউডস্পিকারের কী প্রয়োজন আছে? যখন সেই ধর্মের যাত্রা শুরু হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল? যদি সরকার এগুলো সরিয়ে না নেয়, তাহলে এমএসএন কর্মীরা হনুমান চালিশা চালাবেন।’
রাজ দাবি করেন, ‘আমি প্রার্থনা বা কোন ধর্মের বিরোধী নই। আমি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি।’