রবিবার, ১২ Jul ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মেসি-রোনালদো স্বপ্নের ফাইনাল?

এবারও কি ব্রাজিল ও আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল হবে বিশ্বকাপে? ড্রয়ের পর বিশ্বের নানা প্রান্তের এই দুই লাতিন পরাশক্তির সমর্থকরা এই হিসাবটা করেছেন। কিন্তু হতাশ হতে হচ্ছেÑ এমন কোনো সম্ভাবনা এবারও নেই। কারণ, ফাইনালের আগেই দু’দলের একটির বিদায় নিশ্চিত। কারণ, সেমিফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। দু’দল যদি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে, এবং সেখানে কোয়ার্টার ফাইনালেও জেতে, তাহলে শেষ চারে মুখোমুখি হবে দু’দল। সেক্ষেত্রে মেসি-নেইমারদের কেউ একজনের ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।

তবে সময়ের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদোর মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা করে দিয়েছে গ্রুপ পর্বের ড্রয়ের পর সমীকরণ। শুক্রবার দোহার ড্রতে চার গ্রুপের এক প্রান্তে পড়েছে আর্জেন্টিনা (গ্রুপ সি), আর পর্তুগাল পড়েছে অন্য প্রান্তে (গ্রুপ এইচ)। সমীকরণ জানাচ্ছে, দুজনের ফাইনালে দেখা হতে পারে এবং সেটি দু’ভাবে হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com