শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি: প্রধানমন্ত্রী

পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। ’

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি এ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com