রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অষ্ট্রেলিয়ায় ভূমিধসে ২ ব্রিটিশ পর্যটক নিহত

অষ্ট্রেলিয়ার সিডনিতে ভূমিধসে এক ব্রিটিশ পরিবারের দুইজন নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছে পরিবারের অপর দুইজন। অষ্ট্রেলিয়ান পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।
তারা আরো জানায়, অষ্ট্রেলিয়ার বৃহত্তর এই নগরীর পশ্চিমে ব্লু মাউন্টেনের জনপ্রিয় পথ ধরে হাঁটার সময় পাঁচ সদস্যের পরিবারটি ভূমিধসের শিকার হয়। এতে পিতা ও নয় বছরের ছেলে নিহত এবং মা ও তাদের আরেক সন্তান গুরুতর আহত হয়।
নিহত পিতা ও সন্তানের লাশ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। আহত মা ও অপর সন্তানকে হাসপাতালে পাঠানোর পর তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়। তাদের অবস্থা সংকটজনক।
এই দম্পতির ১৫ বছর বয়সী আরেক কন্যা অক্ষত রয়েছে। জরুরি সেবার লোকজন তাকে সরিয়ে নিয়ে আসে। তাকে ব্রিটিশ কনস্যুলেট এন্ড ওয়েলফেয়ার সার্ভিস সহায়তা দিচ্ছে।
পরিবারটির পরিচয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিডনিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। শহরটির পশ্চিমাঞ্চলসহ অনেক শহরতলি প্রবল বর্ষণ ও তীব্র ঝড়ে বিপর্যস্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com